চই পিঠা উপকরণঃ পিঠার জন্যঃ চালের গুঁড়া ১/২ কেজি, পানি ১ কাপ, লবণ পরিমাণমতো। সিরার জন্যঃ দুধ ১ লিটার,চিনি ১ ক...
চই পিঠা
উপকরণঃ
পিঠার জন্যঃ
চালের গুঁড়া ১/২ কেজি, পানি ১ কাপ, লবণ পরিমাণমতো।
সিরার জন্যঃ দুধ ১ লিটার,চিনি ১ কাপ,এলাচ ২ টা,দারচিনি ১ টা,
প্রণালিঃ
প্রথমে গরম পানিতে চালের গুঁড়া লবণ দিয়ে খামির তৈরি করুন। এবার ভালো করে ময়ান করে ডো
তৈরি করে লম্বা লম্বা করে লতের মতো করে হাত দিয়ে ঘষে ছোট ছোট চই তৈরি করে নিন। এবার
একটি হাঁড়িতে দুধ,এলাচ,দারচিনি ও চিনি দিয়ে ঘন করে জ্বাল দিয়ে সিরা তৈরি করুন। এবার এর মধ্যে
চইগুলো দিয়ে দিন।চই সিদ্ধ হয়ে গেলে নেড়েচেড়ে নামিয়ে নিন।ঠাণ্ডা করে পরিবেশন করুন
মজাদার চই পিঠা।
চই রোদে শুকিয়ে বয়মে ভড়ে সংরক্ষণ করা যায় অনেক দিন।যখন খেতে ইচ্ছা করবে শুধু উপরের
নিয়মে সিরা তৈরী করে তাতে চই দিয়ে সিদ্ধ করে এর স্বাদ নিতে পারবেন See more
