রেস্টুরেন্ট স্বাদে সুস্বাদু চিংড়ি ভুনা রেসিপি January 23, 2017 Tusher Abdullah Cingri vhuna, Cooking, Curry, Easy, Malaikari, Prawn, Recip...
রেস্টুরেন্ট স্বাদে সুস্বাদু চিংড়ি ভুনা রেসিপি
January 23, 2017 Tusher Abdullah Cingri vhuna, Cooking, Curry, Easy, Malaikari, Prawn, Recipe,
রেস্টুরেন্ট স্বাদে সুস্বাদু চিংড়ি ভুনা রেসিপি
চিংড়ি ভুনা খেতে খুবই সুস্বাদু যারা চিংড়ি খেতে ভালবাসেন তারা খুবই পছন্দ করেন। তবে অনেকেই আছেন যারা চিংড়ি ভুনা দিয়ে মন ভরে ভাত খেতে চলে যান রেস্টুরেন্টে।
কিন্তু রেস্টুরেন্টের স্বাদ যদি ঘরেই তৈরি করা যায় তবে নিশ্চয়ই ভাল হয়। সময় ও টাকা দুই টাই সেভ হয় আর স্বাস্থ্যেরও কোন ক্ষতি হয় না। টাই আজ দেখে নিন আমাদের রেসিপি রেস্টুরেন্ট স্বাদে সুস্বাদু চিংড়ি ভুনা রেসিপি।
উপকরণ :
চিংড়ি-১০টি,টমেটো-২টি,
কাঁচামরিচ-৪টি,
পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ,
পেঁয়াজ বাটা-২ চা চামচ,
আদা-রসুন বাটা-১ চা চামচ,
মরিচ গুঁড়া- আধা চা চামচ,
হলুদ গুঁড়া-আধা চা চামচ,
জিরা গুঁড়া-১ চা চামচ,
তেল-আধা কাপ,
ধনেপাতা-সিকি কাপ,
লবণ-১ চা চামচ,
পানি-আধা কাপ।
