পালং মুরগি উপকরণ : ১. মুরগির মাংস আধা কেজি, ২. পালংশাক ৫০০ গ্রাম, ৩. ধনিয়াপাতা সিকি কাপ, ৪. কাঁচা মরিচ ২টা, ৫...
পালং মুরগি
উপকরণ :
১. মুরগির মাংস আধা কেজি,২. পালংশাক ৫০০ গ্রাম,
৩. ধনিয়াপাতা সিকি কাপ,
৪. কাঁচা মরিচ ২টা,
৫. ধনিয়া গুঁড়া ১ চা-চামচ,
৬. গরমমসলার গুঁড়া আধা চা-চামচ,
৭. আদা-রসুন বাটা ১ টেবিল-চামচ,
৮. ঘি ৩ টেবিল-চামচ,
৯. লবণ স্বাদমতো।
প্রণালি :
> প্রথমে গরম পানিতে পালংশাক নিয়ে ঘড়ি ধরে ৩ মিনিট সেদ্ধ করতে হবে। এরপর সেগুলো ঠান্ডাপানিতে ধুতে হবে। ব্লেন্ডারে ধনিয়াপাতা কুচি, সবুজ মরিচ দিয়ে পেস্টের মতো করে নিন। অন্যদিকে
মুরগির মাংস পরিষ্কার করুন। কিউব শেপে কেটে নিতে হবে সেগুলো। এখন একটা প্যানে ঘি গরম
করে তাতে পেঁয়াজ বাটা দিয়ে ভেজে নিন। লালচে হলে আদা-রসুন বাটা ও ব্লেন্ড করা পেস্ট দিয়ে
কষিয়ে নিতে হবে। বাকি যা যা উপকরণ, একে একে সব দিয়ে দিন। এখন মুরগির মাংস দিয়ে সেদ্ধ
হতে দিন। হওয়ার পর নামিয়ে পরিবেশন।
.
রেসিপি : উম্মাহ মোস্তফা,
