রেসিপি : ভেজিটেবলস চীজ ওমলেট ক্রেপার রোল ইফতারে যারা তেলে ভাজা খাবার কম খেতে চাও,তাদের জন্য আমার এই রেসিপিটি।ঝাল এবং ইয়াম্মি একটি আইটেম।...
রেসিপি : ভেজিটেবলস চীজ ওমলেট ক্রেপার রোল
ইফতারে যারা তেলে ভাজা খাবার কম খেতে চাও,তাদের জন্য আমার এই রেসিপিটি।ঝাল এবং ইয়াম্মি একটি আইটেম।"ভেজিটেবিলস ক্রেপার- চীজ ওমলেট রোল"। ইফতারের জন্য হেলদি একটি ইফতার।উপকরণ :
ময়দা ১ কাপডিম ১টি (ফেটানো)
লবন আন্দাজ মত
গোলমরিচ গুড়াঁ ১/২ চা চামচের কম।
পানি প্রয়োজন মত ( গোলা করতে যা লাগে)
ক্যাপ্সিকাম ২টেবিল চামচ
গাজর কুচি (ছোট মটর সাইজ করে)
ধনেপাতা কুচি ১টেবিল চামচ
পিয়াজঁ কুচি ১ টেবিল চামচ ( ইচ্ছে)
১/২কাপ লিকুইট দুধ
ওমলেট :
ডিম দুইটিপিয়াজঁ কুচি ১টি
হলুদ গুড়াঁ দুই চিমটি
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
কাচাঁমরিচ কুচি ২ টি
লবণ আন্দাজ মত
আরো লাগবে, চীজ স্লাইস কয়েকটি
পদ্ধতি :
১:প্রথমে,ক্রেপের গোলা তৈরি করে নিতে হবে।ক্রেপের উপকরণ গুলো পানি ছাড়া একটি বাটতে নিয়ে মিশায় নিতে হবে এবং অল্প অল্প পানি দিয়ে পাটসাপ্টার গোলার মত গোলা তৈরি করে নিন।ঢেকে ২০ মিনিট রেখে দিন।২:এবার একটি প্যানে তেল ব্রাশ বড় গোল চামচে করে ১, ১/২ চামচ মত গোলা দিয়ে প্যান গুরিয়ে গুরিয়ে রুটি মত করে নিন। ঢেকে দিন কাচাঁভাব পরিবর্তন হলে উল্টায় দিন।২-৩সেকেন্ড রেখে নামিয়ে নিন একটি ট্রেতে।
৩: অন্য প্যানে অল্প তেল গরম করে একটি রুটি আন্দাজে ডিমের মিশ্রণ দিন রুটি মত গোল করে নিন।ঢেকে দিন অমলেট হয়ে গেলে নামিয়ে নিয়ে রুটি উপর দিন এবং চীজ স্লাইস দিয়ে ক্রেপার রোল করে নিন।একই পদ্ধতিতে বাকীটি করে নিন।
৪:এবার ক্রেপার ছুরি দিয়ে কেটে নিন।
৫:বিকালের নাস্তায় কিংবা ইফতারে সসের সাথে পরিবেশন করুন।
