কলার পুরি তৈরির সহজ রেসিপি সব সময় তো ঝাল পুরি খেয়েছেন। এবার মিষ্টি পুরি খেয়ে দেখুন। কলা দিয়ে তৈরি এই পুরি খেতে ভীষণ সুস্বাদু। বাস...
কলার পুরি তৈরির সহজ রেসিপি
সব সময় তো ঝাল পুরি খেয়েছেন। এবার মিষ্টি পুরি খেয়ে দেখুন। কলা দিয়ে তৈরি এই পুরি খেতে ভীষণ সুস্বাদু। বাসায় বসে খুব সহজে তৈরি করতে জেনে নিন, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন এই পুরি।উপকরণ :
কলা একটিদারুচিনি গুঁড়া আধা চা চামচ
চিনি দুই চা চামচ
টক দই এক টেবিল চামচ
ময়দা দেড় কাপ
আস্ত জিরা আধা চা চামচ
বেকিং সোডা সামান্য
তেল ভাজার জন্য ও লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালী :
প্রথমে একটি ব্লেন্ডারে কলা, দারুচিনি গুঁড়া, চিনি ও টক দই দিয়ে ভালো করে ব্লেন্ড করুন।এবার একটি বাটিতে ময়দা, জিরা, বেকিং সোডা ও লবণ মিশিয়ে ডো তৈরি করে নিন।
এবার এই ডোয়ের সঙ্গে কলার মিশ্রণ মিশিয়ে পুরির জন্য ছোট ছোট বল তৈরি করুন। ৩০ মিনিট রেখে দিন।
এবার এগুলো দিয়ে পুরি তৈরি করে নিন। প্যানে তেল গরম করুন।
এখন পুরিগুলো ডুবো তেলে ভেজে নিন।
বাদামি হয়ে গেলে প্লেটে তুলে গরম গরম পরিবেশন করুন কলার পুরি।
দেশী বিদেশী রান্নার রেসিপি পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিয়ে এক্টিভ থাকুন
