রেসপি : "' প্যানকেক "' উপকরণ: ময়দা - ১ কাপ ডিম - ২ টি চিনি - ১/২ কাপ বেকিং পাউডার - ১/২ চা চামচ দু...
রেসপি : "' প্যানকেক "'
উপকরণ:
ময়দা - ১ কাপডিম - ২ টি
চিনি - ১/২ কাপ
বেকিং পাউডার - ১/২ চা চামচ
দুধ ১/২ কাপ
তেল - ১/৪ কাপ
প্রণালী:
ডিম ও চিনি হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ফেটে নিয়ে তেল দিয়ে আবার বিট করি ।তারপর ময়দা, বেকিং পাউডার, ও দুধ দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণ বেশি পাতলা বা অতিরিক্ত ঘন হওয়া যাবে না।
ফ্রাইপ্যানে সামান্য তেল ব্রাশ করে নিন।
তেল গরম হলে বড় এক চামচ মিশ্রন ফ্রাইপ্যানে দিয়ে ১ মিনিট ঢেকে রাখুন।
একপাশ লালচে হলে অপর পাশ উল্টে দিন।
দুই পাশ লালচে হয়ে একটু ফুলে উঠলে চুলা থেকে প্যান কেক নামিয়ে ফেলুন।
মধু, চকলেট সিরাপ, স্ট্রবেরি সিরাপ অথবা আপনার পছন্দমত ফল দিয়ে সাজিয়ে সকালের ও বিকেলের নাস্তায় পরিবেশন করুন মজাদার প্যানকেক।
