চকলেট আইসক্রীম ::- উপকরণ: গুঁড়া দুধ ২ কাপ পানি আড়াই কাপ চিনি ২ টেবিল-চামচ চকলেটের দুটি ছোট বার ক্রিম ১ টিন ওভালটিন ৩ টেবিল-চামচ তরল গ্লুকোজ ...

চকলেট আইসক্রীম ::-
উপকরণ:
গুঁড়া দুধ ২ কাপ
পানি আড়াই কাপ
চিনি ২ টেবিল-চামচ
চকলেটের দুটি ছোট বার
ক্রিম ১ টিন
ওভালটিন ৩ টেবিল-চামচ
তরল গ্লুকোজ ১ চা-চামচ
কনডেন্সড মিল্ক আধা টিন
জেলাটিন গোলানো ২-৩ টেবিল-চামচ
সিএমসি পাউডার গোলানো ১ টেবিল-চামচ
কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ।
প্রণালিঃ
১।গুঁড়া দুধ, পানি, কনডেন্সড মিল্ক, চিনি, ওভালটিন ও কর্নফ্লাওয়ার একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে।
২।মিশ্রণ প্যানে ঢেলে চকলেট দিয়ে জ্বাল দিন। ঘন হয়ে উঠলে নামিয়ে তরল গ্লুকোজ মেলাতে হবে।
৩।কিছুটা ঠান্ডা হওয়ার পর সিএমসি ও জেলাটিন গোলা মেলাতে হবে। ঠান্ডা হওয়ার পর ক্রিম মিলিয়ে বিট করতে হবে।
৪।মিশ্রণটি ডিপ ফ্রিজে ২ ঘণ্টা রেখে জমাতে হবে। দুই ঘণ্টা পর পর বের করে বিট করতে হবে চার-পাঁচবার। ৫।শেষের বার মেরাং বানিয়ে একসঙ্গে মিলিয়ে জমাতে হবে। ২টি ডিমের সাদা অংশ ও গুঁড়া চিনি ২ টেবিল-চামচ একসঙ্গে বিট করে মেরাং বানাতে হবে।
৬।মিলিয়ে চূড়ান্তভাবে জমাতে হবে। ৫ থেকে ৬ ঘণ্টা জমার পর পরিবেশন করুন।